Your Travel Partner · Visa and travel experts in Dhaka since 2019+880 1886533102 · reservation.travelcl@gmail.com
Travel Counsellor logoTravel CounsellorYour Travel Partner Book appointment

Home / Packages / Saudi Arabia

Umrah group package from Dhaka (13 nights, 14 days)

অভিজ্ঞ আলেম ও মোয়াল্লিমের তত্ত্বাবধানে সৌদি এয়ারলাইনসের সরাসরি ফ্লাইটে ঢাকা থেকে মদিনা হয়ে মক্কায় পবিত্র উমরাহ পালনের সুযোগ। ট্রাভেল কাউন্সেলরের সঙ্গে নিশ্চিন্তে, সুশৃঙ্খলভাবে ও আত্মিক প্রশান্তিতে ইবাদত করুন।

BDT 1,45,000 per person13 nights, 14 daysGroup departures every month

মূল্য ও ডিপার্চার

প্যাকেজ মূল্য: জনপ্রতি ১,৪৫,০০০ টাকা

ডিপার্চার: প্রতি মাসে দুটি গ্রুপ। আপনার সুবিধামতো সময় ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড প্যাকেজও করা সম্ভব।

ফ্লাইট

  • সৌদি এয়ারলাইনস, সরাসরি ফ্লাইট
  • যাওয়া: ঢাকা → মদিনা
  • ফেরা: জেদ্দা → ঢাকা

আবাসন (নুসুক অনুমোদিত হোটেল)

  • মক্কা: মানারাত আল ইমান / মানাসিক আল হিজরাহ অথবা সমমানের হোটেল। হারাম শরিফ থেকে প্রায় ৬৫০–৭০০ মিটার।
  • মদিনা: ফাহাদ কুবা / আনসার কুবা অথবা সমমানের হোটেল। মসজিদে নববী ﷺ থেকে প্রায় ৬০০–৭০০ মিটার।
  • স্বামী-স্ত্রী একই রুমে থাকতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ১৫,০০০ টাকা প্রযোজ্য।

প্যাকেজে যা অন্তর্ভুক্ত

  • সৌদি এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট (ঢাকা → মদিনা, জেদ্দা → ঢাকা)
  • উমরাহ ভিসা ও হোটেল
  • রিয়াদুল জান্নাহ পারমিট
  • প্রতিদিন তিন বেলা খাবার
  • এসি বাসে অভ্যন্তরীণ পরিবহন
  • মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান জিয়ারত
  • অভিজ্ঞ আলেম ও মোয়াল্লিমের সার্বিক দিকনির্দেশনা

প্রতিদিনের খাবার

  • সকাল: রুটি, সবজি বা হালুয়া এবং ১টি ডিম
  • দুপুর: গোস্ত, ফ্রেশ সবজি বা ভর্তা এবং ডাল
  • রাত: মাছ, ফ্রেশ সবজি বা শাক এবং ডাল

বিশেষ উপহার

হিজাব, বুকের ব্যাগ, ব্যাকপ্যাক, জুতার ব্যাগ ও আইডি কার্ড।

মদিনা জিয়ারত

মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, উহুদ ও খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর (রা.), মসজিদে আলী (রা.), মসজিদে গামামাহ ও জান্নাতুল বাকি।

মক্কা জিয়ারত

জাবালে সাওর, জাবালে নূর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফাত, জামারাত, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইসসহ অন্যান্য ঐতিহাসিক স্থান।

ঐচ্ছিক ভ্রমণ (নিজ খরচে)

যাত্রীদের আগ্রহ অনুযায়ী তায়েফ, জিরানা, হুদাইবিয়া, বদর প্রান্তর, জেদ্দা ও লোহিত সাগর ভ্রমণের ব্যবস্থা করা যাবে।

কেন ট্রাভেল কাউন্সেলরের সঙ্গে যাবেন?

  • উমরাহ যাত্রার আগে যাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ
  • মক্কা-মদিনায় প্রতিদিনের আমল ও তালিম
  • শিশু ও পরিবারের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট
  • হজ ও উমরাহ সফর পরিচালনায় অভিজ্ঞ মোয়াল্লিম ও গাইড
  • কোরআন ও হাদিসে অভিজ্ঞ আলেমে দ্বীনের সার্বিক তত্ত্বাবধান
  • বদর, তায়েফ ও জিন পাহাড়ে স্বল্প খরচে ভ্রমণ
  • মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটি, তাবুক ইউনিভার্সিটি ও কিং সউদ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রিধারী মোয়াল্লিমদের দিকনির্দেশনা

প্রশ্নোত্তর

উমরাহ প্যাকেজের মূল্য কত?

জনপ্রতি ১,৪৫,০০০ টাকা (১৩ রাত ১৪ দিন)। স্বামী-স্ত্রী একই রুমে থাকতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ১৫,০০০ টাকা প্রযোজ্য।

প্যাকেজে কী কী অন্তর্ভুক্ত?

সৌদি এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট, উমরাহ ভিসা ও হোটেল, রিয়াদুল জান্নাহ পারমিট, প্রতিদিন তিন বেলা খাবার, এসি বাসে পরিবহন এবং মক্কা-মদিনার ঐতিহাসিক স্থান জিয়ারত।

কখন ডিপার্চার হয়?

প্রতি মাসে দুটি গ্রুপ যায়। আপনার সুবিধামতো সময় ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড প্যাকেজও করা সম্ভব।