China business and pleasure tour (6 days, 4 nights)
ব্যবসা, কেনাকাটা আর ভ্রমণ — এক সফরে তিন অভিজ্ঞতা। গুয়াংজুর পাইকারি মার্কেট, শেনজেনের SAGA ইলেকট্রনিক্স মার্কেট ও চীন থেকে পণ্য আমদানি (Import) শেখা — সব একটি পরিকল্পিত সফরে।
BDT 99,999 per person6 days, 4 nightsGroup departures every month
মূল্য ও ডিপার্চার
প্যাকেজ মূল্য: জনপ্রতি ৯৯,৯৯৯ টাকা
ডিপার্চার: প্রতি মাসে দুটি গ্রুপ ডিপার্চার। আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড প্যাকেজও করা সম্ভব।
বিশেষ আকর্ষণ
শেনজেন সিটি ভিজিট
SAGA Electronics Market (শেনজেন) পরিদর্শন
গুয়াংজুর জনপ্রিয় ১০টি হোলসেল মার্কেট ভিজিট
Glass Bridge ভ্রমণ (এন্ট্রি টিকিটসহ)
Dameisha Sea Beach ভিজিট
River Cruise (এন্ট্রি টিকিটসহ)
Canton Tower Front Area-সহ গুয়াংজুর আরও ৫টি দর্শনীয় স্থান
পণ্য সোর্সিং, চীন থেকে পণ্য আমদানি ও Import Business বিষয়ে Business Guideline
প্যাকেজে যা অন্তর্ভুক্ত
ঢাকা–গুয়াংজু–ঢাকা Return Air Ticket
গুয়াংজুতে 3-Star হোটেলে ৪ রাত
প্রতিদিন সকালের নাশতা
প্রতিদিন রাতের হালাল খাবার
Bus ও Metro যাতায়াত সুবিধা
নির্ধারিত দর্শনীয় স্থানের Entry Ticket
Product Sourcing ও Import Business Guideline
সফরজুড়ে সার্বক্ষণিক গাইড
প্যাকেজের বাইরে
ভিসা ফি, দুপুরের খাবার এবং ব্যক্তিগত বা অতিরিক্ত খরচ।
কারা অংশ নিতে পারবেন
সকল ধরনের ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, চীন থেকে Import Business করতে আগ্রহী, নারী উদ্যোক্তা ও পেশাজীবী, দম্পতি ও পরিবার এবং ভ্রমণপ্রিয় নারী-পুরুষ। ব্যবসা না থাকলেও শুধু ভ্রমণের জন্য অংশ নিতে পারবেন।
বিস্তারিত ভ্রমণসূচি
এই শিডিউলের বাইরে আপনার বিশেষ প্রয়োজন থাকলে আমাদের জানান। সম্ভব হলে আমরা সহযোগিতা করব।
দিন ১ — ঢাকা → গুয়াংজু: ঢাকা থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে যাত্রা।
দিন ২ — গুয়াংজুতে পৌঁছানো ও সিটি এক্সপেরিয়েন্স: হোটেলে রুম বুঝে নেওয়া, নাশতা, SIM Card সংগ্রহ, VPN Setup, ডলার এক্সচেঞ্জ করে RMB নেওয়া। দুপুর বারোটা পর্যন্ত বিশ্রাম। এরপর হালাল রেস্টুরেন্টে বাংলা খাবার, Cultural Park, River Walkway ও River Cruise।
দিন ৩ — গুয়াংজু হোলসেল মার্কেট ডে: সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ Business Day। ১০টি Wholesale Market ভিজিট, সঙ্গে Canton Tower, Guangzhou Opera House ও Olympic Stadium। পণ্য, দাম, মান, সাপ্লায়ার, MOQ, প্যাকেজিং এবং বাংলাদেশের বাজার সম্ভাবনা যাচাইয়ের সুযোগ।
দিন ৪ — Glass Bridge, Sahabi Mosque ও শপিং: Glass Bridge ও ঐতিহাসিক Sahabi Mosque ভিজিট। Sanyanli এলাকার বাঙালি দোকানে ব্যক্তিগত কেনাকাটা, এরপর লাগেজ গুছিয়ে পরের দিনের প্রস্তুতি।
দিন ৫ — গুয়াংজু → শেনজেন → Dameisha Sea Beach: বাসযোগে শেনজেনের SAGA Electronics Market (মোবাইল, ইলেকট্রনিক্স ও অ্যাক্সেসরিজের হোলসেল মার্কেট) দেখা। রাতে Dameisha Sea Beach ভিজিট ও এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা।
দিন ৬ — চীন → ঢাকা: বিমানযোগে ঢাকায় ফেরা — সুন্দর স্মৃতি আর নতুন Business Idea নিয়ে।
রিফান্ড পলিসি
বুকিং নিশ্চিত করার আগে ট্যুরের বিস্তারিত, প্যাকেজের অন্তর্ভুক্তি-বহির্ভুক্তি, শিডিউল ও রিফান্ড পলিসি মনোযোগ দিয়ে পড়ুন।
বুকিং মানি: ৬০,০০০ টাকা (ভিসা না থাকলে বুকিংয়ের সঙ্গে ভিসা ফি-ও জমা দিতে হবে)
টিকিট কাটার আগে বাতিল করলে ১,০০০ টাকা সার্ভিস চার্জ রেখে বাকি টাকা ফেরত।
টিকিট কাটার পরে বাতিল করলে সম্পূর্ণ টাকা অফেরতযোগ্য। কোনো বকেয়া থাকলে অফিসে জমা দিয়ে যেতে হবে।
শুধু ভিসা না হলে টিকিট রিফান্ড করে বাকি টাকা ফেরতযোগ্য। অন্য সব ক্ষেত্রে অফেরতযোগ্য এবং বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে।
প্রশ্নোত্তর
এই ট্যুরের মূল্য কত?
জনপ্রতি ৯৯,৯৯৯ টাকা (৬ দিন ৪ রাত)। ভিসা ফি, দুপুরের খাবার ও ব্যক্তিগত খরচ প্যাকেজের বাইরে।
ব্যবসা না থাকলে কি অংশ নেওয়া যাবে?
হ্যাঁ। ব্যবসা না থাকলেও শুধু ভ্রমণের জন্য অংশ নিতে পারবেন। ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, দম্পতি ও পরিবারও যেতে পারবেন।
বুকিং মানি ও রিফান্ড নিয়ম কী?
বুকিং মানি ৬০,০০০ টাকা (ভিসা না থাকলে বুকিংয়ের সঙ্গে ভিসা ফি-ও দিতে হবে)। টিকিট কাটার আগে বাতিল করলে ১,০০০ টাকা সার্ভিস চার্জ রেখে বাকি টাকা ফেরত। টিকিট কাটার পরে বাতিল করলে টাকা অফেরতযোগ্য।
Written by the Travel Counsellor visa desk, Dhaka. Last updated .